তাপসী রাবেয়া
বেঙ্গল মুসলিম রেনেসাঁ সিরিজের দ্বিতীয় বই “তাপসী রাবেয়া”। ভূতপূর্ব “নবনূর” সম্পাদক সৈয়দ এম্দাদ আলী প্রণীত এই গ্রন্থটি ১৩২৪ বঙ্গাব্দ (১৯১৭ খ্রীষ্টাব্দ) কলিকাতা হইতে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটির তৃতীয় সংস্করণ ১৯৩১ খ্রীষ্টাব্দে ইসলামীয়া আর্ট প্রেস, ১৩৮ নং কড়েয়া রোড, কলিকাতা হইতে প্রকাশিত হয় এবং উহার মূল্য ছিল ১২ আনা। এই গ্রন্থে …
বেঙ্গল মুসলিম রেনেসাঁ সিরিজের দ্বিতীয় বই “তাপসী রাবেয়া”। ভূতপূর্ব “নবনূর” সম্পাদক সৈয়দ এম্দাদ আলী প্রণীত এই গ্রন্থটি ১৩২৪ বঙ্গাব্দ (১৯১৭ খ্রীষ্টাব্দ) কলিকাতা হইতে প্রথম প্রকাশিত হয়।
গ্রন্থটির তৃতীয় সংস্করণ ১৯৩১ খ্রীষ্টাব্দে ইসলামীয়া আর্ট প্রেস, ১৩৮ নং কড়েয়া রোড, কলিকাতা হইতে প্রকাশিত হয় এবং উহার মূল্য ছিল ১২ আনা। এই গ্রন্থে লেখক ইরাকের বসরা নিবাসী দরিদ্র এক দাসীকন্যা কেমন করিয়া দুঃখ-বিপদ পাড়ি দিয়া জ্ঞান ও প্রজ্ঞার শীর্ষস্থানে পৌঁছাইলেন, সৃষ্টিকর্তার ধ্যান ও সাধনায় সিদ্ধি লাভ করিয়া জগৎ-বিখ্যাত হইলেন, তাহাই অতি মনোরম ভাষায় বর্ণনা করিয়াছেন। ইসলামে সুফীতত্ত্ব-দর্শনের উৎপত্তি ও বিকাশের বিষয়েও তিনি এই পুস্তকে সংক্ষেপে আলোচনা করিয়াছেন।